প্রতি ক্যালেন্ডারে সাফল্য যে প্রতিষ্ঠানের

আপডেট : ১৫ মে ২০১৩, ২০:৩৮
খুব সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠা শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজ। রূপকথার গল্পের ন্যায় এক স্বপ্নময় সাফল্য যার প্রতি ক্যালেন্ডারে। দেশের সর্ববৃহত্ শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা—অধ্যক্ষ কর্নেল নুরন্ নবী (অব.)। তিনি ফৌজদারহাট এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজেও অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্নেল নুরন্ নবী (অব.) রাজউক উত্তরা মডেল কলেজের প্রাক্তন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ। আজকের দেশসেরা রাজউক উত্তরা মডেল কলেজ প্রতিষ্ঠার পেছনে রয়েছে অধ্যক্ষ নুরন্ নবীর অসীম ত্যাগ। মূলত এই প্রাজ্ঞজনের হাত ধরেই রাজউক কলেজ শ্রেষ্ঠত্বের সূচনা করে। মাইলস্টোন কলেজ প্রতিষ্ঠার পর কর্নেল নুরন্ নবী বেশ কবছর অধ্যক্ষের দায়িত্ব পালন করলেও বর্তমানে উপদেষ্ঠা হিসেবে প্রতিষ্ঠানটিকে সর্বোতভাবে সেবা দিয়ে আসছেন। ইতিমধ্যে, মাইলস্টোন কলেজটি ২০০৮ সালে ঢাকা শিক্ষাবোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠনের স্বীকৃতি বয়ে আনতে সক্ষম হয়েছে। এসএসসি/এইচএসসি :অত্র কলেজের বর্তমান থেকে বিগত বছরগুলোর এসএসসি এবং এইচএসসির ফলাফল বিশ্লেষণে দেখা যায় প্রতিটি বোর্ড পরীক্ষায় মাইলস্টোন থেকে পাসের হার ছিল শতভাগ থেকে ৯৯%-এর উপরে। এ বছর প্রকাশিত এসএসসির ফলাফলে ঢাকাবোর্ডের অধীনে শতভাগ পাসসহ দশম স্থান অর্জন করে। বাংলা ও ইংরেজি মাধ্যমে ৭৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৭৪ জন জিপিএ-৫ এবং ২৭০ জন ‘এ’ গ্রেড অর্জন করে। জিপিএ-৫ অর্জনের হার ৬৪%। ২০১২ সালে ৭০৬ জন ছাত্রছাত্রী মাইলস্টোন থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং পাসের হার ছিল ১০০%। পাসকৃতদের মধ্যে জিপিএ৫.০০ পায় ৩৩৮ জন। সবই আছে :বিশ্বায়নের এই সময়ে যোগ্যতর শিক্ষার জন্য যা প্রয়োজন তার সবই আছে মাইলস্টোনে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি ও ক্যাডেট কলেজের প্রাক্তন অধ্যক্ষ উপাধ্যক্ষদের সমন্বয়ে গঠিত মানসম্মত শিক্ষাপর্ষদ, সর্বপ্রকার সহ-শিক্ষা কার্যক্রম, সার্বক্ষণিক নিজস্ব নিরাপত্তা, ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পরিকল্পিত ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা ক্যাম্পাস বিল্ডিং ও আলাদা হোস্টেল সুবিধা; যাতে সার্বক্ষণিক নিরাপত্তাসহ হোস্টেল সুপার ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্বাবধানে ছাত্র-ছাত্রীদের একজন আদর্শ মানুষ হয়ে গড়ে উঠতে সহায়তা করা হয়।