নিখোঁজের তিন মাস পরেও সন্ধান মেলেনি মাদারীপুুরের কালকিনি পৌর এলাকার জোনাদরন্দী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্র শহিদুল ইসলামের। শহীদুলকে না পেয়ে তার পরিবার এখন পাগল প্রায়। পুলিশ ও নিখোঁজ ছাত্রের পারিবারিক সূত্রে জানা গেছে, পৌর এলাকার জোনাদরন্দী গ্রামের কালাম আকনের স্কুল পড়ুয়া ছেলে শহিদুল ইসলাম (১৭) গত ৫ ফেব্রুয়ারি বিকালে নিজবাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তার কোন খোঁজ মেলেনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে কালকিনি থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে। এ ব্যাপারে নিখোঁজ ছাত্রের বড় ভাই হাবিব আকন বলেন, আমার ছোট ভাই বিকালে ঘর থেকে বের হওয়ার পর নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শামসুন নুর বলেন, থানায় জিডি অন্তর্ভুক্ত করা হয়েছে।
