নদী খনন, জলাবদ্ধতা দূরীকরণ, সার-বীজ-কীটনাশকের দাম কমানো, কৃষিতে ভতুর্কি বৃদ্ধিসহ কমলগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি উপজেলা কমিটির উদ্যোগে গত মঙ্গলবার বিকালে উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদ সম্মুখে আয়োজিত এই সমাবেশ থেকে লাঘাটা নদী খননের ওপরও জোর দাবি জানানো হয়। কৃষক সংগ্রাম সমিতি কমলগঞ্জ উপজেলা কমিটির নেতা রমজান আলীর সভাপতিত্বে ও ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. নূরুল মোহাইমীন। সভায় বক্তারা বলেন, কৃষি প্রধান দেশে কৃষকরা চরম দুর্বিষহ অবস্থার মধ্যে দিনাতিপাত করছে। একদিকে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, অন্যদিকে উত্পাদনের পর ন্যায্যমূল্য থেকে বঞ্ছিত হয়ে কৃষক অপূরণীয় ক্ষতির স্বীকার হচ্ছেন।
