দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের সেবা স্তরের তিন জন রোভার, প্রেসিডেন্টস রোভার স্কাউট এ্যাওয়ার্ড অর্জন ও পরিভ্রমণকারী ব্যাজ অর্জনের লক্ষ্যে এইডস বিষয়ে সচেতন, নারী নির্যাতন বন্ধ, ধূমপানে বিষপান, এসিড সন্ত্রাস বন্ধ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবেশ সচেতনতা বিষয়ে স্লোগান প্রচার করে পায়ে হেঁটে দিনাজপুর থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট পর্যন্ত যাত্রা শুরু করেছেন। মঙ্গলবার বোদা উপজেলা সদরে পৌঁছে বোদা উপজেলা প্রেসক্লাব পরিদর্শন করেছেন। বুধবার তারা বাংলাবান্ধার জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হন।
