প্রথম শ্রেণীর এ ক্যাটাগরির চৌমুহনী পৌর কর্মচারী সংসদের আগামী দু’বছরের জন্য কার্যকরী পরিষদের নির্বাচন সম্প্রতি সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি নাজিমউদ্দিন, সাধারণ সম্পাদক-সহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক-ইউছুফ আলী মিলন, সাংগঠনিক সম্পাদক-আবুল হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক- শাহ আলম, ধর্মবিষয়ক সম্পাদক- মহিউদ্দিন, দপ্তর সম্পাদক-আবদুল হালিম, কোষাধ্যক্ষ- মোহাম্মদ জসিম ও সদস্য-আবদুল জলিল নির্বাচিত হয়।
