কসবার লক্ষ্মীপুর গ্রামে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পিতা কন্যার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে লক্ষ্মীপুর গ্রামের নাছিরউদ্দিন ভুইয়া তার শিশুকন্যা নাদিরা আক্তারকে কাঁধে নিয়ে বাড়ির উত্তর পাশে ধানের জমি দেখতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে নিহত হয়। পিতা ও কন্যাকে কসবা হাসপাতালে আনার পর কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষণা করে। এ সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
