আমের কেজি ৫ টাকা লিচু ৩০ টাকা !

আপডেট : ১৫ মে ২০১৩, ২২:২৭
সোমবার রাতের কালবৈশাখী ঝড়ে চাটমোহরসহ আশপাশের উপজেলায় আম ও লিচুর ব্যাপক ক্ষতি হয়েছে। অসংখ্য আম ও লিচুগাছ অথবা গাছের ডাল ভেঙ্গে পড়েছে। ঝড়ে বিনষ্ট বা পড়ে যাওয়া আম-লিচুর প্রচুর আমদানি হয় হাটবাজারে। মঙ্গলবার চাটমোহরের হাটবাজারে প্রতি কেজি আম ৫ থেকে ৮ টাকা দরে বিক্রি হয়েছে। ঝরে যাওয়া লিচু প্রতি কেজি বিক্রি হয়েছে ৩০ টাকায়। এছাড়া একশ’ লিচু ৪০ টাকায় পাওয়া যায়। চাটমোহরের কাটাখালী বাজার, ছাইকোলা, কাটেঙ্গা, হরিপুর বাজার, চাটমোহর বাজারে প্রাণসহ বিভিন্ন কোম্পানীর লোকজন দেড়শ’ টাকা মণ আম কিনেছে।