চমক নিয়ে আসছে গ্র্যান্ড থেফট অটো ৫

আপডেট : ১৬ মে ২০১৩, ১৯:২০
ভিডিও গেমের ইতিহাসে জনপ্রিয় গেমের অভাব নেই। তবে গেমগুলোর মধ্যে অনেক গেমই রয়েছে, যেগুলোর একের পর এক পর্ব জনপ্রিয়তায় ছাড়িয়ে গেছে আগেরগুলোকে। ঠিক তেমনই এক গেমের নাম গ্র্যান্ড থেফট অটো, সংক্ষেপে যা জিটিএ নামেই পরিচিত। ১৯৯৭ সাল থেকে যাত্রা শুরু করে জিটিএ। এরপর জনপ্রিয়তার ধারায় ২০০৮ সালে বাজারে ছাড়া হয় জিটিএ’র চতুর্থ পর্বটি। পরে অবশ্য আইফোন আর আইপ্যাডের জন্যও জিটিএ মুক্তি পায়। তবে তারপর থেকে এই সিরিজের গ্রাহকরা অপেক্ষায় রয়েছেন প্রায় ৫ বছর ধরে। সেই প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে এই বছরেই। আসছে সেপ্টেম্বর মাসে মুক্তি পেতে যাচ্ছে জিটিএ’র পঞ্চম গেম জিটিএ ৫। এই গেমেও থাকছে ধুন্ধুমার অ্যাকশন আর অ্যাডভেঞ্চার। প্লেস্টেশন ৩ আর এক্সবক্স ৩৬০’র জন্য তৈরি এই গেমটি একা একা খেলার পাশাপাশি মাল্টিপ্লেয়ার মোডে বন্ধুরা মিলেও খেলা যাবে। স্বাভাবিকভাবেই আগের পর্বগুলোর তুলনায় এই নতুন পর্বের ভার্চুয়াল জগতটি হয়েছে আরও বড়। তবে চরিত্রগুলো আগের মতোই রয়েছে। প্রধান চরিত্র হিসেবে রয়েছে মাইকেল, ট্রেভর আর ফ্র্যাংকলিন। জল-স্থল-আকাশ সব স্থানেই রয়েছে গেমের বিচরণ। আর মাল্টিপ্লেয়ার মোডে রয়েছে বাড়তি আরও ফিচার।