চট্টগ্রামের লোহাগাড়ার অভ্যন্তরে প্রবাহিত ডলু, টংকা, হাঙ্গর, হাতিয়ার, চাম্বি, থমথমিয়া, সুখছড়ি, জামছড়িসহ ১৩টি খালের নাব্যতা হারানো ও ভরাট হয়ে যাওয়ায় উপজেলার ৯টি ইউনিয়নের খাল তীরবর্তী ৩৫টি গ্রামের ৪০ হাজার পরিবার বর্ষায় ভাঙ্গন আতংকে রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বন্যায় ক্ষতির সম্মুখীন হয় ৪৫টি গ্রামের ৪০ হাজার ১২৫টি পরিবার।
সরেজমিনে দেখা যায়, শুষ্ক মৌসুমে উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত ডলু ও টংকা তীরবর্তী এলাকার হাজার হাজার লোকজন যোগাযোগ সমস্যার মধ্যেও কৃষির উপর নির্ভর করে বসবাস করে আসছে। বৃষ্টি হলে এদের আর দুঃখের সীমা থাকে না।
অভিজ্ঞ মহল মনে করেন, খালগুলো খনন ও সুপ্রশস্ত বাঁধ নির্মাণ, প্রয়োজন অনুযায়ী স্লুইস গেট নির্মাণ এবং খালের দু’তীরের উপর বর্ধনশীল ও সহিষ্ণু বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাবাসীকে বন্যার কবল থেকে বাঁচানো সম্ভব।
