দিনাজপুরে সবজি সংরক্ষণে বিশেষ কোনো ব্যবস্থা নেই। কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া গ্রামের সবজি চাষি আতাহার আলী জানান, বাঁধাকপি নতুন ওঠার পর ৭০০-৮০০ গ্রাম ওজন সাইজের প্রতি ১০০ পিসের পাইকারি দাম ছিল ৮০০ থেকে ১ হাজার টাকা। পরে বাঁধাকপির ক্রেতা ছিল না। ৪-৫ কেজি ওজনের প্রতিটি বাঁধাকপি বিক্রি হয়েছে মাত্র এক টাকায়। বাঁধাকপি গো-খাদ্য হিসেবে ব্যবহূত হয়েছে। এ অঞ্চলের কৃষকরা সবচেয়ে বেকায়দায় পড়েন আলু নিয়ে। রংপুর কৃষি অঞ্চলের জেলাগুলোতে যে আলু ফলে, তার সিকি ভাগেরও কম কোল্ড স্টোরেজে সংরক্ষণ সম্ভব হয়। সংরক্ষণাগার থাকলে এই পচনশীল টমেটো সংরক্ষণ করার পর সারা বছরেই কেনা-বেচা করা সম্ভব হত। সেই সঙ্গে কৃষকেরা লাভবান হতো।
এছাড়াও এ অঞ্চলে একটি জুস বা জেলি কারখানা করা হলে এ টমেটোর কদর বহুলাংশে বৃদ্ধি পেতো।
