লালমনিরহাটের কালীগঞ্জে হাইব্রিড শক্তি-২ জাতের ধানের বাম্পার ফলন হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বৈরাতী গ্রামের কৃষক খরিরুর রহমান ও কাকিনা গ্রামের কৃষক মনোরঞ্জন রায়ের জমিতে হাইব্রিড শক্তি-২ জাতের ধান কর্তন করে বিঘা প্রতি ২৮ মণ ধান ফলনের তথ্য মিলেছে। এ জাতের ধান চাষে ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে। শতাধিক কৃষকের উপস্থিতিতে ধান মাড়াই করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম রাব্বি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহির তাহু, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দিন মিয়া, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, এএফএসপির সিনিয়র ম্যানেজার নূরে আজম প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার নতুন উদ্ভাবিত হাইব্রিড জাতের ধান ঝড়-বৃষ্টি সহনীয়। তাই এতে অপচয় কম, ফলন অত্যন্ত বেশি।
