নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় এক রাতে ৫ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে ১জন নিহতসহ আহত হয়েছে ২জন। জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ কুয়েত প্রবাসী নুর আলমের নতুন বাড়ির কলাপসিবল গেইট ২৫/৩০জনের সংঘবদ্ধ ডাকাতদল ভাঙতে চেষ্টা করলে এলাকাবাসী প্রতিরোধে এগিয়ে এলে ডাকাতরা এলোপাতাড়ি গুলি করে। এ সময় ডাকাতদের গুলিতে পাশের বাড়ির আবুল কাশেম (৫০) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যায়। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আজিজুল হক (৫২) ও মোহন (২৫) গুরুতর আহত হয়। একই রাতে উপজেলার চরহাজারী ৩নং ওয়ার্ডের নোয়াব আলীর বাড়ি, ৫নং ওয়ার্ডের নাদরের জামানের বাড়ি, ৬নং ওয়ার্ডের হাজী জয়নাল আবেদীনের বাড়ি, ৭নং ওয়ার্ডের আনারগোর বাড়িতে ডাকাতি হয়।
