রংপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৬ মে ২০১৩, ২১:১২
রংপুরে বিআরটিসি বাসের চাপায় পিষ্ট হয়ে ২ মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরীর উপকণ্ঠ রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রংপুর মহানগরীর মন্ডলপাড়া এলাকার জুলফিকার আলী জুগি (৪৮) ও একই এলাকার মৃত. মহির উদ্দিনের পুত্র চামড়া ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৪২)। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় ১ ঘণ্টা রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কোতয়ালী থানার ওসি সাহাবুদ্দিন খলিফা জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।