নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গ্রেফতারকৃত মোঃ শাহজাহানের নিঃশর্ত মুক্তি ও দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নয়াপল্টন থেকে আটককৃত কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বরকত উল্যাহ বুলুর মুক্তির দাবিতে গত বুধবার নোয়াখালী জিলা স্কুলের সামনে প্রায় ৩ ঘণ্টা অবস্থান ধর্মঘট করেছে জেলা যুবদল। এ সময় এক সমাবেশে জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারুনুর রশিদ আজাদ প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে জেলা যুবদলের সাধারণ সম্পাদক বাবু কামাক্ষ্যা চন্দ্র দাস।
