ঘূর্ণিঝড় মহাসেনে অসংখ্য বসতঘর বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

আপডেট : ১৭ মে ২০১৩, ২০:৫২
ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের নিম্নচর ও চরাঞ্চলে প্রায় সাড়ে চারশ’ কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়েছে। রামগতির দুর্গম ও বিচ্ছিন্ন চরগজারিয়া ও তেলিরচরসহ কমলনগর উপজেলার চারটি ইউনিয়নে ৭২৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কমলনগর উপজেলায় সয়াবিন, বাদাম ও মরিচসহ প্রায় চারশ’ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রামগতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমান উল্লাহ জানান, মহাসেনের প্রভাবে উপজেলার চর গাজি, বড়খেরি, চর রমিজ, চর আলগী ও চর আলেকজান্ডারসহ চর আবদুল্লাহ ইউনিয়নের চরগজারিয়া ও তেলিরচর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজাপুর (ঝালকাঠি) ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ঝালকাঠির রাজাপুরের বিষখালী তীরবর্তী বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ধসে পড়েছে উপজেলার অর্ধশতাধিক কাচা ঘর-বাড়ি। বিদ্যুতের তার ছিঁড়ে গোটা উপজেলায় বন্ধ রয়েছে বিদ্যুত্ সংযোগ। চকরিয়া (কক্সবাজার) রেডক্রিসেন্ট সোসাইটির (সিপিপি) উপজেলার টিমলিডার ও জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক মো. নুরুল আবছার বলেন, গতকাল সকালে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মহাসেন আঘাত করলে উপজেলাবাসী নিশ্চিত হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির শিকার হতো। নাঙ্গলকোট (কুমিল্লা) মহাসেনের কারণে সৃষ্ট ঝড় বৃষ্টিতে কুমিল্লার নাঙ্গলকোটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড় বৃষ্টিতে মাঠের পাকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দু’দিন ধরে বন্ধ রয়েছে বিদ্যুত্ সরবরাহ। মহেশখালীর ৩টি ইউনিয়নে অনুদান মহেশখালী (কক্সবাজার) মহেশখালী দ্বীপের ৩টি ঝুকিঁপূর্ণ ইউনিয়নের প্রাকৃতিক ঘূর্ণিঝড় মহাসেনে আশ্রয় কেন্দ্রে আগত দুর্গত মানুষের জন্য নগদ ১ লক্ষ টাকা ও ১৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। নগদ ১ লক্ষ টাকা থেকে আশ্রয় নেয়া লোকজনের মাঝে শুকনো খাবার চিড়া, গুড়, মোমবাতি, দিয়াশলাই, বিতরণ করেছে মহেশখালীর উপজেলা প্রশাসন।