সরাইলে ডাকাতি টাকা ও স্বর্ণালঙ্কার লুট শিশুসহ আহত ৬

আপডেট : ১৭ মে ২০১৩, ২০:৫৪
সরাইলে দুই সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ এক লাখ টাকা, মালামাল ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের মারধরে আহত হয়েছে তিন শিশু ও তিন নারী। বৃহস্পতিবার রাতে উপজেলার চুন্টা গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামবাসী জানায়, রাত সাড়ে ১১ টার দিকে ২০/২৫ জনের এক দল ডাকাত চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের প্রবাসী দুই সহোদর আকবার আলী ও আমীর আলী ও বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ঘরে ঢুকে। ডাকাত দল আকবর আলীর দুই সন্তান নাজমুল হোসেন (০৮), সাদিয়া বেগম (০২), ছোট ভাইয়ের ছেলে রিফাত হোসেনকে (০২) জিম্মি করে এবং তিন শিশু ও আকবর আলীর মা শরিফা বেগম (৬৫), স্ত্রী শাহেনা বেগম (৩৫) ছোট ভাইয়ের স্ত্রী হনুফা বেগমকে (৩০) মারধর করে। ডাকাতদের ছুরিকাঘাতে গুরুতর আহত শরিয়া বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়েছে। আকবার আলীর বড় বোন সাজেদা বেগম থানায় লিখিত অভিযোগ করেছে।