নাগরপুরে ভাঙ্গারী ব্যবসায়ীর খুনি ঢাকায় গ্রেফতার

আপডেট : ১৭ মে ২০১৩, ২০:৫৬
নাগরপুরে ভাঙ্গারী ব্যবসায়ীর খুনি শহিদুল ইসলাম শহিদকে (২৮) ঢাকার শাহ আলী কাবাব হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তার পিতার নাম আব্দুল খালেক বাড়ি নাগরপুর থানার রাথুরা গ্রামে। বৃহস্পতিবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার পুলিশ জানায়, খুন হওয়া ব্যবসায়ীর নাম মোঃ রবিউল ইসলাম (৩৫), পিতার নাম আব্দুল বারেক তুষ্ট মণ্ডল, বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার গোনাড়িতলা গ্রামে। গত শুক্রবার পুলিশ পাকুটিয়া ইউনিয়নের রাথুরা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান লতিফের বাড়ির কূপ থেকে তার লাশ উদ্ধার করে।