সুন্দরগঞ্জে ২ শতাধিক শিক্ষক-কর্মচারী পলাতক

আপডেট : ১৭ মে ২০১৩, ২০:৫৭
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গ্রেফতার এড়াতে ২ শতাধিক শিক্ষক-কর্মচারী দীর্ঘ আড়াই মাস থেকে পলাতক থাকায় শিক্ষা ব্যবস্থায় ভেঙ্গে পড়েছে। ঘটনার পর থেকে শুধুমাত্র ৪৯টি বিভিন্ন স্তরের মাদ্রাসায় অধ্যক্ষ, সুপার ছাড়াও শিক্ষক-কর্মচারী মিলে অনুপস্থিত রয়েছে ৪২ জন। এছাড়া ৪ পুলিশ ও ১ আ’লীগ সমর্থক হত্যাসহ বিভিন্ন নাশকতা কাজের জন্য ৩২ মামলায় ৩০ সহস্রাধিক অজ্ঞাত নামা আসামি থাকায় আরো অনেকে গ্রেফতার এড়াতে পলাতক রয়েছে। অপরদিকে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে ডিগ্রী কলেজ পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর দেড় শতাধিক শিক্ষক-কর্মচারী গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে গ্রেফতারের ভয়ে প্রতিষ্ঠানে হাজিরা দিচ্ছেন না।