কর কমিশনার, কর অঞ্চল রংপুরের অধীনে লোকবল বাড়ানোর উদ্দেশ্যে সম্প্রতি জনবল বৃদ্ধির উদ্দেশ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি অনুযায়ী ৮ পদে মোট ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদনের কার্যক্রম, চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।
আবেদনের পদসমূহ: প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান সহকারী পদে ১০ জন। উচ্চমান সহকারী পদে ৪ জন। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ৯ জন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে ৫ জন। গাড়িচালক পদে ১ জন। নোটিস সার্ভার পদে ৫ জন। অফিস সহায়ক পদে ৮ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ মোট ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
আবেদনের যোগ্যতা : বিজ্ঞপ্তি অনুযায়ী প্রধান সহকারী ও উচ্চমান সহকারী পদে আবেদনের জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস হতে হবে। সেই সঙ্গে কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে তাদের সাঁটলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। গাড়িচালক হিসেবে নিয়োগ পেতে চাইলে প্রার্থীকে অষ্টম শ্রেণি পাসসহ ভারী ও হালকা যান চালানোর লাইসেন্স থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নোটিস সার্ভার, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে।
বয়সসীমা : আগামী ১০ ডিসেম্বর, ২০১৮ তারিখে আবেদনকারীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। আবেদন প্রক্রিয়া : এই পদগুলোতে আবেদনের জন্য http:// tzt.teletalk.com.bd এই ঠিকানায় প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ করে আবেদন করতে হবে। টেলিটকের মাধ্যমে পরীক্ষা ফি বাবদ ব্যক্তিগত সহকারী, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদের জন্য ১০০ টাকা ও অন্যান্য পদের জন্য ৫০ টাকা এসএমএস করে পাঠাতে হবে। অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। মৌখিক পরীক্ষার সময় সব সনদপত্রের মূলকপি দেখাতে হবে এবং আবেদনপত্রের প্রিন্ট কপিসহ সত্যায়িত এক সেট ফটোকপি জমা দিতে হবে। এ ছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদনকারী যে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা এ মর্মে সংশ্নিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/ পৌরসভার কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
বেতনসীমা ও সুযোগ-সুবিধা : প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইয়ের পরে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্তভাবে নির্বাচিত হবেন। চূড়ান্তভাবে নির্বাচিতরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এক্ষেত্রে প্রধান সহকারী পদে নিয়োগপ্রাপ্তরা ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, উচ্চমান সহকারী ও সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগপ্রাপ্তরা ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গাড়িচালক পদে নিয়োগপ্রাপ্তরা ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা এবং অন্যান্য পদে নিয়োগপ্রাপ্তরা ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা হারে বেতন পাবেন। এ ছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
যে জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলোতে শুধু রংপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
