এই সময়ের ছড়া মরমি ছড়া

পার হও মনা ভবের সাঁকো

আপডেট : ০৯ মে ২০১৯, ১৯:৩২

সংযমেরই সুতোর ওপার

পুণ্যের বাগান তরক্কি রয়,

সাবধান করে শাস্ত্রের লিখন

দাও গো শরণ ও দয়াময়।

 

জমকালো সব পাপ-ইশারা

ফান্দে পড়লেই লানত-ফাঁড়া

আছে ধ্বংস পতনের ভয়!

ক্লেশ বিহনে পুলসেরাত পার

ও মন তুমি হও হুঁশিয়ার

ভোগের বিশ্ব হইবো রে লয়।

 

রিপুর উত্পাত করো দমন

দণ্ডায়মান রইছে শমন

সংযম তোমার অস্ত্র অক্ষয়—

সত্য পথে চল্ রে সুজন

পাবিই নাম হাফিজে কয়