‘মধু লাগবে ভাই- মধু’ এমন হাক-ডাকে দিনভর ঘুরে বেড়ায় মধুওয়ালা। কুমিল্লা মহানগরসহ জেলার অন্যান্য উপজেলা সদরের হাট-বাজারে ঘুরে ঘুরে প্রায় দেড় যুগ যাবত্ মধু বিক্রি করেন হারুনুর রশীদ (৪৫)। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাসিন্দা হারুন বিভিন্ন উপজেলা এলাকা থেকে মৌচাক ভেঙ্গে মধু সংগ্রহ করে তা হাট-বাজারে বিক্রির মাধ্যমে ৬ সদস্যের পরিবারের জীবিকা নির্বাহ করেন। মাথায় গামছা বেঁধে সদা হাস্যোজ্জ্বল হারুন পাড়া-মহল্লার জনাকীর্ণ ও আবাসিক এলাকায় ক্রেতাদের আকৃষ্ট করতে মধুসহ বাসা (চাক) বড় থালায় বা পাতিলে করে ঘুরে বেড়ান। হারুন জানায়, তার মতো মধু বিক্রেতা এখন অনেক বেড়েছে।
