ভাঙ্গুড়ায় মেধাবী ছাত্রীকে ল্যাপটপ প্রদান

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৬
পাবনার ভাঙ্গুড়া মহিলা কলেজ থেকে ২০১২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ায় গতকাল শনিবার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন মৌটুসি সরকার নামের এক মেধাবী দরিদ্র ছাত্রীকে ল্যাপটপ প্রদান করেন। মৌটুসী ওই কলেজের মানবিক বিভাগের ছাত্রী ছিল। সে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার চিথুলিয়া গ্রামের মোকছেদ আলী সরকারের কন্যা। ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোঃ মাহফুজুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যক্ষ মোঃ আব্দুল জলিল, চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য আজাদ খান, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মাহবুব-উল-আলম ও মহিলা কলেজের প্রভাষক কামরুল ইসলাম বাবু।