মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের রঘুনাথপুর আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনের চাল সমপ্রতি ঝড়ে উড়ে যাওয়ায় অধ্যয়নরত ছাত্রছাত্রীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাজেদুজ্জামান জানান, ঝড়ে টিনের চাল সম্পূর্ণ উড়ে গিয়ে পার্শ্ববর্তী কচু ক্ষেতে পড়ে। মেরামতের কোন অর্থ না থাকায় শিক্ষকরা পড়েছে চরম সংকটে। বর্তমানে ছাত্রছাত্রীরা খোলা আকাশের নীচে লেখাপড়া করছে।
