মৌলভীবাজারে পিকআপ ভ্যান নিয়ে চালক উধাও

আপডেট : ১৮ মে ২০১৩, ২১:৫৮
মৌলভীবাজার থেকে পিকআপ ভ্যান (টয়োটা ডায়না নম্বর ঢাকা মেট্টো-ঠ ১১-১৩১৮) নিয়ে চার দিন ধরে উধাও হয়ে গেছে এক চালক। এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানায় পিকআপের মালিক রাশেদ আহমদ একটি সাধারণ ডায়েরি করেছেন। জানা যায়, মৌলভীবাজার শহরতলীর মাতারকাঁপন এলাকার বাঁশতলার সুহিল গত শুক্রবারে শ্রীমঙ্গল সড়কের সৈয়দ রাশেদ আহমদের পিকআপ ভ্যানে চালকের চাকরি নেয়। চালক সুহিল গত সোমবার রাতে ভৈরবে ভাড়ায় কিছু মালামাল নিয়ে যাচ্ছে বলে জানায় ভ্যানের মালিককে। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে।