ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সৈয়দ রফিকুল আলম রুমিকে সভাপতি এবং পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. এম ছায়েদুর রহমান পান্নুকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের (শিক্ষক ইউনিট) পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সহ-সভাপতি-১ ড. মো. সাহেদ জামান (রসায়ন); সহ-সভাপতি-২ ড. মো. সাইফুল ইসলাম ফারুকী (প্রাণিবিদ্যা), সহ-সভাপতি-৩ ড. একেএম গোলাম রব্বানী মন্ডল (মার্কেটিং), সহ-সভাপতি-৪ ড. মো. রফিক আজাদ (মার্কেটিং), সহ-সভাপতি-৫ ড. মো. আমিনুল হক (পরিসংখ্যান), যুগ্ম-সম্পাদক-১ ড. মোহাম্মদ আমীরুল ইসলাম (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান), যুগ্ম-সম্পাদক-২ ড. মো. আব্দুল বারী (ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি), সাংগঠনিক সম্পাদক ড. মো. মতিয়ার রহমান (প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান) প্রমুখ।
