ভারবাহী অর্ধশত ট্রাক ছেড়ে দেয়ায় পেট্রোলম্যান বরখাস্ত

আপডেট : ১৮ মে ২০১৩, ২২:০০
সিন্ডিকেট করে মোটা অঙ্কের টাকা নিয়ে অধিক ভারবাহী অর্ধশত ট্রাক পারাপারের দায়ে বঙ্গবন্ধু সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের পেট্রোলম্যানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। জানা যায়, সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠান এমসিসিসি-ইউডিসি-এসইএল এর পেট্রোলম্যান আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে ট্রাকচালক/পরিবহন কোম্পানিদের সাথে লিয়াঁজো করে প্রতিদিনই টাকার বিনিময়ে অধিক ভারবাহী ট্রাক সেতুর উভয়পাড়ে স্থাপিত ওজন স্টেশনে প্রবেশ না করিয়ে সেতু পারাপার করতো। এর ধারাবাহিকতায় গত ১৪ মে ৫০ হাজার টাকার বিনিময়ে অর্ধশত অধিক ভারবাহী ট্রাক পারাপারের সময় নজরে পড়ে যায় কর্তৃপক্ষের। বঙ্গবন্ধু সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেন।