এক মুঠি উম

আপডেট : ০৯ মে ২০১৯, ১৯:৩৮

মা মানে মার্জিত স্নেহমাখা চুম

তুলতুলে কোলজুড়ে শান্তিতে ঘুম

হিমশীতে উষ্ণতা এক মুঠি উম।

 

মা মানে মানবতা স্বর্গীয় সুখ

দোয়া ভরা ছোঁয়া পেতে থাকি উন্মুখ

দেখলেই ভরে ওঠে আনন্দে বুক।

 

মা মানে রংধনু রং-উত্সব

নিষ্পাপ পাখিদের মুখরিত রব

সবুজাভ বাগানের ফুলে ভরা টব।

 

মা মানে পূর্ণিমা দুধমাখা চাঁদ

অনাবিল ভালোবাসা নেই কোনো খাদ

তাকে ছাড়া ভাবতেই নামে অবসাদ।