মায়ের সাথে ভাব যে আমার জগত্ সেরা গল্প মায়ার এমন বাঁধন আছে এই জগতে অল্প। সকল স্নেহ সকল আদর অমল একটা স্বর সাত আকাশের রঙে মাখা স্বর্গ সুখের ঘর। মা ও আমি দেখতে দুজন আসলে এক প্রাণ অনেক দূরে থাকলেও যে এক নাড়িতে টান।