মা আমাদের স্বর্গ

আপডেট : ০৯ মে ২০১৯, ১৯:৪০

মা আমাদের সপ্ত আকাশ স্বপ্ন এবং আশা

সরল-সঠিক পথের দিশা পরম ভালোবাসা

মা আমাদের আলো-বাতাস বেঁচে থাকার প্রাণ

মায়ের কাছে হার মানে তাই ফুল-আতরের ঘ্রাণ;

মা আমাদের স্বর্গ আসল শীর্ষে ওঠার পর্ব—

মা আমাদের দয়ার সাগর মা আমাদের গর্ব।

 

মাকে ছাড়া আমরা হব তিলে তিলে ক্ষয়

মায়ের মুখে ফুটলে হাসি সবাই খুশি হয়

মায়ের দোয়া থাকলে সদা সর্বকালে জয়

মায়ের হূদয় জয় করিলে সুখের নদী বয়;

অবহেলা কেউ করিলে স্বপ্নগুলো খর্ব—

মা আমাদের দয়ার সাগর মা আমাদের গর্ব।