নেত্রকোনা সদর উপজেলার কে-গাতী ইউনিয়নের বোবাহালা মোড়ে গত শনিবার বালু মহালের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ নেতা বালু ব্যবসায়ী কামাল হোসেন (৩৫) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, কে-গাতী ইউনিয়নের কোনাপাড়া গ্রামের যুবলীগ নেতা কামাল হোসেনের সাথে একই ইউনিয়নের পাইকুরিয়া নয়াপাড়া গ্রামের আবদুল আজিতের লোকদের মধ্যে গুমাই নদীর বালু মহাল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে কামাল হোসেন বাড়ি থেকে বের হয়ে সিধলী বাজারে যাবার পথে কামাল হোসেনকে বোবাহালা মোড়ে আজিত ও গনির নেতৃত্বে ১০-১২জন রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।
