অপরিপক্ব আমে বিষাক্ত কার্বাইড মেশানোর অভিযোগে মেহেরপুরের একটি ভ্রাম্যমাণ আদালত বিপুল পরিমাণ আম নষ্ট করে দিয়েছে। শনিবার গভীর রাতে অভিযান পরিচালিত হয়। বাগানে অপরিপক্ব আম পেড়ে তাতে বিষাক্ত কার্বাইড মেশানো হচ্ছিল। কার্বাইড মেশানোর প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত প্রায় ৫০ মণ আম গাড়ির চাকার নিচে পিষ্ট করে নষ্ট করে।
