আগামী ১৩ জুন সীমান্তবর্তী উপজেলা শার্শার বেনাপোল পোর্ট থানার ৫ নং পুটখালী ইউনিয়নের উপ-নির্বাচন। গত ২৪ মার্চ এ ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে নিহত হওয়ায় এ আসনটি শূন্য হয়। ২৩ মে মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন।