বাঞ্ছারামপুরে বসুন্ধরা ফাউন্ডেশনের সুদমুক্ত ঋণ বিতরণ

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৭
বাঞ্ছারামপুরে গত বৃহস্পতিবার বসুন্ধরা ফাউন্ডেশন ৪৪৯ জন নারীকে ৩০ লাখ ৭২ হাজার ৫০০ টাকা সুদমুক্ত ?ঋণ দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা (ট্রেজারার) ময়নাল হোসেন চৌধুরী। অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এমএ আউয়াল, বসুন্ধরা গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক মাইমুন কবীর, বাঞ্ছারামপুর কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ বাবু, বাঞ্ছারামপুর ইসলামীয়া সুবহানিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন এবং ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোশারফ হোসেন প্রমুখ। উল্লেখ্য, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান প্রতিষ্ঠিত বসুন্ধরা ফাউন্ডেশন ২০০৫ সাল থেকে ৩৩টি খাতে সুদমুক্ত ঋণ দিয়ে আসছে। এ পর্যন্ত তারা ৭১৬৭ পরিবারে ৪ কোটি ৩৪ লাখ টাকা ঋণ দিয়েছে।