গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান জাতিসংঘের ২৪তম গভর্নিং কাউন্সিলে ইউএন হ্যাবিট্যাটের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শনিবার নবাবগঞ্জের জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে তাকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান কে এম আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশের শিক্ষা খাত ও কৃষিখাত উন্নয়নে ভর্তূকি দিয়ে অভূতপূর্ব উন্নয়ন করেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী (এম,পি) বলেন, বঙ্গবন্ধুর ডাকে দেশের স্বাধীনতার যুদ্ধে সকল শ্রেণীর মানুষ ঝাপিয়ে পড়ে বাংলাদেশ নামের একটি স্বাধীন ভূখন্ড দিয়েছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট কে এম সাইফুদ্দিন আহম্মেদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল এ আর খান, রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা, সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল, সংসদ সদস্য নসরুল হামিদ বিপু, সংসদ সদস্য বেনজির আহম্মেদ, সংসদ সদস্য ফজলে করিম, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-কমিটির সহ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, বাংলাদেশ কেন্দ্রীয় স্বেচ্ছা সেবকলীগের সিনিয়র সহ সভাপতি নির্মল রঞ্জন গুহ, আন্তর্জাতিক ক্রিকেট ধারাভাষ্যকার ও দোহার উপজেলা সমিতির সভাপতি শামীম আশরাফ চৌধূরী, কিংবদন্তী কণ্ঠ শিল্পি মমতাজ বেগম (এম,পি) প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
