হেফাজতে ইসলাম-পুলিশের হামলার ঘটনায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামানসহ বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার দাবিতে গতকাল রবিবার রূপগঞ্জ উপজেলা জাসাস বিক্ষোভ মিছিল ও সভা করে। ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন সেতু এলাকায় সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করে।
