সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৯ মে ২০১৩, ২১:৪৮
সিরাজদিখানে জাতীয় পার্টির কার্যালয় উদ্বোধন সিরাজদিখান(মুন্সীগঞ্জ)সংবাদদাতা \ জাতীয় পার্টি অঙ্গসংগঠনের সিরাজদিখান উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। সিরাজদিখান উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বখতিয়ারউদ্দিন খান ইকবাল। মেহেরপুরে হিন্দু-বৌদ্ধ ও খৃষ্টান ঐক্যপরিষদের কমিটি মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ ও খৃষ্টান সম্প্রদায়ের যৌথ উদ্যোগে গতকাল রবিবার মেহেরপুর নায়েব বাড়ি পূজা মন্দিরে এক আলোচনা সভা শেষে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদ মেহেরপুর সদর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। ডা. রমেশচন্দ্র নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অ্যাড. পল্লব ভট্টাচার্য, অভিজিত বোস, কানাই লাল কর, সিমসন মন্ডল, শুকলাল মন্ডল প্রমুখ। বিশ্বনাথে জেলা প্রশাসকের মতবিনিময় বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা \ সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, উন্নয়নের জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলতে হবে। উন্নয়নের স্বার্থে সকলে মিলে কাজ করতে হবে। তিনি বলেন, ধর্মের নামে অপপ্রচার করবেন না। ধর্মের অপপ্রচার না করার জন্য সবার প্রতি তিনি আহবান জানান। শনিবার বিশ্বনাথ উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদ হলরুমে উন্নয়ন কার্যক্রম আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুরে সারদেশ্বরী বালিকা বিদ্যালয়ে সংবর্ধনা স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় ২০১৩ সালে এসএসসি পরীক্ষায় শতভাগ সফলতায় বিদ্যালয়ে পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল রবিবার বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ সফিকুল হক ছুটুর সভাপতিত্বে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য এ্যাড. মেহেরুল ইসলাম। সৈয়দপুরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা \ প্রকাশ্যে গাঁজা সেবনের অপরাধে নীলফামারীর সৈয়দপুরে ইমাম নুরী (৩০) নামে এক যুবকের তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম ওই দণ্ডাদেশ প্রদান করেন। রাজবাড়ীতে বাস চাপায় স্কুলছাত্রী নিহত রাজবাড়ী প্রতিনিধি \ গতকাল রবিবার রাজবাড়ী-ফরিদপুর সড়কের জেলা সদরের কল্যানপুরের ফেলের দোকান গুচ্ছ গ্রামের সামনে বাস চাপায় শিশু শ্রেণীর এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম দোলা খাতুন (৭), তার পিতার নাম দুলাল সেখ। বাড়ি জেলা সদরের শহীদ ওহাবপুর ইউনিয়নের দর্পনারায়ণপুর গ্রামে। কিশোরগঞ্জে নারী উদ্যোগ কেন্দ্রের কারাতে প্রশিক্ষণ কিশোরগঞ্জ প্রতিনিধি \ বেসরকারি উন্নয়ন সংস্থা নারী উদ্যোগ কেন্দ্রের (নউক) উদ্যোগে তিনমাসব্যাপী ছাত্রীদের কারাতে প্রশিক্ষণ গতকাল রবিবার জেলা স্মরণী বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে। প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাবিয়া আক্তার খাতুন। বক্তব্য রাখেন নউক-এর টেকনিক্যাল অফিসার এফ এম সাইদুর রহমান, প্রশিক্ষক মো. আবদুল্লাহ, বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে কুলসুম। বি.বাড়িয়ায় টর্ণেডোয় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি \ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন, ব্র্যাক এবং ইউনিসেফের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় টর্ণেডোতে ক্ষতিগ্রস্ত ৬২৫ পরিবারের মধ্যে ফ্যামিলি কিটস ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উল্লাপাড়ার চরে ছাত্রের লাশ উদ্ধার উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গতকাল রবিবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পঞ্চক্রোশী ইউনিয়নের রাঘববাড়ীয়া ফাঁকা চরের মধ্য থেকে মেহেদী (১৮) নামে এক ছাত্রের লাশ উদ্ধার। এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত মেহেদী রাঘববাড়ীয়া গ্রামের খাঁ পাড়ার শাহজালালের ছেলে। বিজয়নগরে ক্যাম্প সাব রেজিস্ট্রি অফিস উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ শনিবার বিজয়নগরে ক্যাম্প সাব রেজিস্ট্রি অফিস উদ্বোধন করা হয়েছে। উপজেলা চত্বরে অফিস উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম , উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি। জেলা রেজিস্ট্রার আব্দুল জলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ড.আশরাফুল আলম, সাধারণ সম্পাদক মেজর অব.জহিরুল হক খান বীরপ্রতীক প্রমুখ। নলছিটিতে অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদ নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা \ নলছিটি ডিগ্রী কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার প্রতিবাদে ওই কলেজের শিক্ষার্থীরা শনিবার শহরে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করেছে। কলেজের অভ্যন্তরীণ বিষয়কে কেন্দ্র করে বুধবার কলেজ গভর্নিং বডির প্রভাবশালী সদস্য মো. মাহফুজ খান ও শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারী অধ্যাপক মো.আল আমিন খান কলেজ অধ্যক্ষ একেএম নুরুল আলম খানের অফিসকক্ষে ঢুকে তাকে অশালীন গালাগাল করে এবং কলেজে না আসার জন্য বিভিন্ন হুমকি-ধামকি দেয়। ধামইরহাটে কিশোরী ধর্ষিত ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর ধামইরহাটে জনৈক কিশোরী প্রতিবেশী কর্তৃক ধর্ষিত হয়েছে। উপজেলার ধুরইল গ্রামের উত্তরপাড়ার এক দিন-মজুরের কন্যা ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে গত ১৭ মে প্রতিবেশী প্রভাবশালী নুর আলম (৫০) ধর্ষণ করে। এ সময় তার আর্তচিত্কারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। ধামইরহাট থানার ওসি একরামুল হক জানান, ধামইরহাট থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে। গলাচিপায় দুর্গতদের মাঝে এমপির ত্রাণ বিতরণ গলাচিপা (পটুয়াখালি) সংবাদদাতা \ ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুর্গত মানুষের পাশে স্থানীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি। শনিবার ঘূর্ণিঝড় মহাসেনের তাণ্ডব চলাকালীন সময় আশ্রয়কেন্দ্রে জন্ম নেয়া নবজাতক মহাসেন ইসলাম, তার মা জ্যোত্স্না বেগমকে দেখতে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঘূর্ণিঝড় চলাকালীন গাছ চাপা পড়ে নিহত রিজিয়া পারভিনের বাড়িতে যান এবং ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ প্রদান করেন। মধুখালীতে নিশাত ফুড প্রোডাক্টসের গাড়িতে হামলা মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের মধুখালীতে নিশাত ফুড প্রোডাক্টসের গাড়িতে স্থানীয় হামলা দুর্বৃত্ত কর্তৃক হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এসময় তারা গাড়িতে থাকা প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে নিশাত ফুড প্রোডাক্টসের গাড়ির ড্রাইভার বাদী হয়ে শনিবার মধুখালী থানায় মামলা দায়ের করেছে। রূপগঞ্জে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার রূপগঞ্জ (না’গঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার লাভরাপাড়া এলাকা থেকে শনিবার সেলিম মিয়া নামের এক সন্ত্রাসীকে পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পূর্বাচল উপশহর এলাকার ভোলানাথপুরের বাদল মিয়ার ছেলে। সেলিম মিয়া তার মামা আওলাদের লাভরাপাড়ার বাড়িতে বসবাস করে আসছিল। পুলিশ ও এলাকাবাসী জানায়, ভাগিনা সেলিম উপজেলা লাভরাপাড়া, পাড়াগাঁও, মুড়াপাড়া এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। বগুড়ায় বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন বগুড়া প্রতিনিধি \ বগুড়ায় শুরু হয়েছে সরকারিভাবে বোরো সংগ্রহ অভিযান। এবছর এই জেলা থেকে ৭৮ হাজার ৮৯৫ টন চাল এবং ৬ হাজার ৬০৫ টন ধান সংগ্রহ করা হবে। এই সংগ্রহ অভিযান চলবে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত। শনিবার বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া খাদ্য গুদামে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ ও বগুড়া চেম্বারের সভাপতি আলহাজ্ব মমতাজউদ্দিন। বাগমারায় পল্লীডাক্তার সমাবেশ বাগমারা (রাজশাহী) সংবাদদাতা\ বাগমারায় কর্মরত পল্লী ডাক্তারদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার সাঁকোয়া গ্রামের সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী সিভিল সার্জন ডাঃ শহীদুল ইসলাম। রাজশাহীর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ আমির হোসেন ও সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক। পীরগঞ্জে সাঁওতাল আদিবাসীদের ওষুধ প্রদান পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা \ পীরগঞ্জ উপজেলায় ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গ্রামের শতাধিক সাঁওতাল আদিবাসী সম্প্রদায়ের নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করেছে পীরগঞ্জের স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দোয়েল সংস্থা। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় সাঁওতাল আদিবাসী জনগোষ্ঠি উন্নয়ন প্রকল্পের আওতায় শনিবার জনগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জলঢাকার হাই স্কুলের প্রতিনিধি নির্বাচন জলঢাকা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারী জলঢাকা চাওড়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখার অভিভাবক প্রতিনিধি নির্বাচন শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে গোলাম রাব্বানী নজরুল ইসলাম নাড়ীয়া নির্বাচিত হন। চৌদ্দগ্রামে বাস-ট্রাকের সংঘর্ষে ২ চালক নিহত চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ফকিরবাজার এলাকায় গতকাল রবিবার যাত্রাবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালকই নিহত হয়েছে। এসময় কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়েছে। নিহতরা হচ্ছে- বাসচালক চৌদ্দগ্রামের পৌর এলাকার পাঁচরা গ্রামের মৃত নুর হোসেনের ছেলে মীর হোসেন (৪৫) ও ট্রাকচালক খুলনার দৌলতপুরের রেলগেট এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে আবু সুফিয়ান।