কে ক্র্যাফট
গ্রীষ্মকাল উপলক্ষে কে ক্র্যাফট তাদের প্রতিটি শো-রুম সাজিয়েছে নতুন পণ্যে। এই কালেকশনে মেটেরিয়াল হিসেবে প্রাধান্য পেয়েছে হাতে বোনা সুতি কাপড়, বেক্সি আদ্দিভয়েল ও এন্ডি। রং হিসেবে ব্যবহূত হয়েছে গোলাপি, আকাশি, সাদা, পেস্ট, লেমন, পিচ, লাইট বেগুনী ও কোড়া। এই সময়ে ফোটে এমন ফুলের নকশা, প্রজাপতি এবং কাঁচা-পাকা ধানের রঙে কিছু পোশাক ডিজাইন করা হয়েছে। প্রকৃতির সবুজ রঙকে বিভিন্ন শেডে বিভিন্ন মিডিয়ায় ব্যবহার করা হয়েছে। নিজস্ব উইভিং ডিজাইনের ডবি ও জ্যাকার্ড কাপড়, ভয়েল, আদ্দি, টুটোন, কোটা ও ইয়ার্ন ডায়েড এন্ডি, ডায়েড এন্ডি মেটিরিয়াল হিসেবে ব্যবহূত হয়েছে। ভ্যালু এডিশনে থাকছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, টাইডাই, হাতের কাজ ও মেশিন এমব্রয়ডারি। অলঙ্করণে পরিচ্ছতা, রঙের ব্যবহারে পরিমিতিবোধ, কাট ও প্যাটার্নে আরামদায়ক ও স্বস্তিকে নিশ্চিত করা হয়েছে এবারের কালেকশনে। শাড়ি, সালোয়ার-কামিজ মেয়েদের টপসের পাশাপাশি ছেলেদের ফতুয়া, টি শার্ট, শর্ট পাঞ্জাবির নতুন ডিজাইন এসেছে। এসব পোশাক কে ক্র্যাফটের সকল আউটলেটে সামার প্রদর্শনী চলছে।
এসএস ড্রেসল্যান্ড
এই গরমে এসএস ড্রেসল্যান্ড নতুন একটি ফ্যাশনেবল পোশাক মার্কেটে নিয়ে এসেছে, আনস্টিচ এই থ্রি-পিসের নাম ‘তাজমহল’। পিওর জর্জেটের আকর্ষণীয় এ থ্রি-পিসটি পাওয়া যাবে তাদের বিভিন্ন আউটলেটে।
বার্ডস আই
এই গরমে দেশীয় ডিজাইনে সেরা ফ্যাশন হাউস বার্ডস আই এনেছে শত শত ডিজাইনের নতুন পোশাক। এসব পোশাকের মধ্যে রয়েছে টি-শার্ট, পলো শার্ট, ফতুয়া ও শর্ট পাঞ্জাবি। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাইকারি ও খুচরা পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে বার্ডস আইয়ের দুটি শো-রুমে। আকর্ষণীয় এসব পোশাক তৈরিতে ব্যবহার করা হয়েছে গরম উপযোগী আরামদায়ক কাপড়। বার্ডস আইয়ের শো-রুমে সব ধরনের পোশাক সারাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।
ইজি
বরাবরের মতো এবারের গ্রীষ্মে ইজি নিয়ে এসেছে নতুন পোশাক। প্রতিটি দিবস উপলক্ষে ফ্যাশন হাউস ইজি নিয়ে আসে নতুন পোশাক। এবারের আয়োজনে রয়েছে টি-শার্ট, পলো টি-শার্ট, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, প্যান্ট ও পাঞ্জাবিসহ শৈল্পিক সব পোশাকের সম্ভার। যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশনেবল পোশাক তৈরি করে থাকে ইজি।
হ্যাপি টাইম ডিসকাউন্ট
ধানমন্ডির ক্লিওপেট্রা বিউটি স্যালন এই গ্রীষ্মে দিচ্ছে হ্যাপি টাইম ডিসকাউন্ট। প্রতি রবি থেকে বৃহস্পতিবার তিনশ টাকার উপরে সকল সার্ভিসে মহিলারা পাবে ২০% ছাড়। আগামী ৩০ মে পর্যন্ত চলবে এই ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ :০১৭৪১২১৯৬২৪।
নগরদোলা
নগরদোলা ক্রেতাসাধারণদের মাঝে প্রশান্তির ছোঁয়া ছড়িয়ে দিতে আয়োজন করেছে ‘সামার সেল’। এ আয়োজনের মধ্যে রয়েছে মেয়েদের সালোয়ার-কামিজ, শাড়ি, কুর্তি ও ফতুয়া, ছেলেদের পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টিশার্ট ও পোলো শার্ট, বাচ্চাদের সালোয়ার-কামিজ, ফতুয়া ও পাঞ্জাবি। নগরদোলার মেয়েদের পোশাক ‘ত্রয়ী’-তেও এই ছাড় দেওয়া হয়েছে। ‘সামার সেল’ ছাড় দেওয়া হয়েছে ২০% থেকে ৬০% পর্যন্ত। ‘সামার সেল’-এর এই সুযোগ চলবে ১৫ মে থেকে ৩১ মে পর্যন্ত। এ আয়োজন শুধুমাত্র নগরদোলার ধানমন্ডি সোবহানবাগ ও বনানী শাখায় চলবে।
ঢাকা রিজেন্সী ‘প্রিমিয়ার ক্লাব’ এবং ইউনাইটেড হাসপাতালের চুক্তি
ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্টের ‘প্রিমিয়ার ক্লাব’ এবং ইউনাইটেড হাসপাতালের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তি সম্পাদনের মূল
লক্ষ্যই ছিল ঢাকা রিজেন্সীর ‘প্রিমিয়ার ক্লাব’-এর সদস্যসহ হোটেলের কর্মকর্তাগণ এবং ইউনাইটেড হাসপাতালের কর্মকর্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের নিশ্চয়তাসহ ব্যবসায়িক সর্ম্পকের উন্নয়ন সাধন। উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সী হোটেল অ্যান্ড রিসোর্টের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান আনোয়ার হোসেন এমআইএইচ এবং ইউনাইটেড হাসপাতালের ডিরেক্টর ক্লিনিকাল অপারেশন্স ডা. দবিরউদ্দিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা।
কুটুমবাড়ির যত প্যাকেজ
কুটুমবাড়িতে রয়েছে খাবারের নানা ধরনের সব প্যাকেজ। যেখানে রয়েছে প্যাকেজ ১ :পমফ্রেড ফ্রাইড, ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিংস; প্যাকেজ-২ :ফ্রাইড ফিশ (সি ফিশ), ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিংস; প্যাকেজ-৩ :স্পেশাল চিকেন ক্রাম্ব ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, ড্রিংস প্যাকেজ-৪ :ব্রোস্ট চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, বান (ব্রেড), ড্রিংস, গার্লিক সস; প্যাকেজ-৫ :প্লেন পোলাও, প্রন মালাইকারি, ড্রিংস, ওয়াটার, ফিরনি, গার্নিস; প্যাকেজ-৬ : প্লেন পোলাও, পমফ্রেড ফ্রাইড গ্রিল, ড্রিংস/বোতল, ফিরনি, গার্নিস; প্যাকেজ-৭ :সোনালি ফ্রায়েড রাইস, সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বল, ফিস ফ্রায়েড, ড্রিংস, গার্নিস। এই খাবার পাওয়া যাবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। আরও আছে মোগল খাবার-ইরানি বিরিয়ানি।
লেডিতে নতুন পোশাক
ফ্যাশন হাউস লেডি এনেছে এক্সক্লুসিভ ডিজাইনের বেশ কিছু নতুন থ্রি-পিস। গ্রীষ্মের দাবদাহের কথা মাথায় রেখে সম্পূর্ণ দেশীয় কাপড়ে তৈরি এসব থ্রি-পিসে প্রাধান্য দেওয়া হয়েছে লাল, হলুদ ও সাদাসহ বিভিন্ন রং। প্রতিটি থ্রি-পিসে করা হয়েছে হাতের কাজ, স্কিন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির কাজ। তবে লেডির নতুন এ থ্রি-পিসগুলো সময়োপযোগী করে তৈরি করা হয়েছে। লেডির প্রতিটি পোশাক করা হয় পাঁচটি ভিন্ন ভিন্ন সাইজে। নতুন আসা থ্রি-পিসগুলো পাওয়া যাবে লেডির সকল শোরুমে।
মেনজ ক্লাব
গ্রীষ্মের এই সময়ে ক্যাজুয়াল ফ্যাশন ভক্তদের জন্য কালারফুল আউটফিট এনেছে ফ্যাশন ব্র্যান্ড মেনজ ক্লাব। ক্যাজুয়াল শার্ট, টি শার্ট, পলো শার্ট, ট্র্যাপার ফিট শার্ট, জিন্স থেকে শুরু করে অন্যান্য ফ্যাশন এক্সেসরিজও আছে এই লাইন আপে। মূলত তারুণ্যনির্ভর সামার কালার ও ফ্যাশন সেটআপ করা হয়েছে আধুনিক ডিজাইন ভাবনা থেকেই। পাশাপাশি শুধুমাত্র বসুন্ধরা সিটি শপিং সেন্টারের মেগা আউটলেটে পাওয়া যাবে সামার হট ডিসকাউন্ট অফার।
ফারজানা শাকিলস্-এ
ব্রাইডল প্যাকেজ
ফারজানা শাকিলস্ মেকওভার স্যালন লি. এ ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে অবিশ্বাস্য মূল্যে আকর্ষণীয় সব ব্রাইডল প্যাকেজ। আর এই বিশাল সম্ভার থেকে সাধ ও সাধ্য অনুযায়ী বেছে নেওয়া যাবে পছন্দের প্যাকেজ। যোগাযোগ :ধানমন্ডি-৯১১৬০৫৭, গুলশান-৮৮১২২১৫, উত্তরা-৮৯৫৩৪৩৬।
