প্রশিক্ষণ

গ্ল্যামার পেশার রঙিন দুনিয়ায়

আপডেট : ২০ মে ২০১৩, ১৮:৫১
অনেকের ভাবনার গণ্ডি জুড়ে থাকে তার কর্মক্ষেত্রের বিষয়। বিশেষ করে মেয়েদের ক্যারিয়ার গঠনে পা ফেলতে হয় ভেবে চিন্তে। যা রীতিমতো অভিভাবকদেরও ভাবিয়ে তোলে। কেমন ধারার পেশাদার হয়ে তার মেয়ে পরিচিত হবে। আর এটি সামাজিক মর্যাদা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, কাজের আনন্দ সব মিলে জীবনকে কতটুকু আনন্দপূর্ণ করে তুলবে তা সবার জন্যে এক বিরাট প্রশ্নবোধক বিষয়। এই ধারায় মেয়েদের পছন্দের তালিকায় আসতে পারে গ্ল্যামার পেশা। এমন গ্ল্যামার পেশার রঙিন দুনিয়ায় সফল একজন তাসলিমা লিমা। তিনি এখন জব করছে বাংলাদেশ ফ্লাইং একাডেমিতে। একটি স্বতন্ত্র এবং নতুন ধারার পেশা বেছে নেওয়ার ইচ্ছা তাকে চমত্কার জীবনযাত্রা এনে দিয়েছে যা সাধারণ পেশায় সম্ভব হতো না। তিনি এই পেশায় আসতে ভর্তি হয়েছিলেন উত্তরার এগার নম্বর সেক্টরের দুই নম্বর রোডে চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত বাংলাদেশের অন্যতম এভিয়েশন কলেজ কলেজ ক্যাটেকে, যাদের ফোন :০১৯৩৭১৮২৪৭০। তাসলিমা লিমা জানায়, ‘অন্যদের চেয়ে সম্পূর্ণ পৃথক এই পেশায় শুধু আয় নয়, আছে গ্ল্যামারে ভরা এক নতুন জগত্। ফ্লাইং একাডেমির একজন নির্বাহী হিসেবে বিশেষ করে একজন মেয়ে হয়েও এয়ারলাইন্সের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে পারছি এটা আমার জন্য দারুণ গর্ব।’ এয়ারলাইন্সের কয়েকটি কোর্স আছে যা সম্পন্ন করে এয়ারলাইন্স কোম্পানিতে ইঞ্জিনিয়ারিং, ব্যবস্থাপনা, অপারেটিং, মার্কেটিং, টিকেট সেকশনে ছাড়াও ট্রাভেল এজেন্সিগুলোতে কাজ করার সুযোগ রয়েছে। শুধুমাত্র ঢাকা শহরেই রয়েছে পাঁচশ’র বেশি ট্রাভেল এজেন্সি। এসএসসি ও এইচএসসি অথবা ‘এ’ লেভেল ও ‘ও’ লেভেল পাস করে এই কোর্স সম্পন্ন করে শিক্ষার্থীরা জুনিয়র লেভেলে পার্ট টাইম ফুল টাইম চাকরি পেয়ে থাকে। অন্যদিকে অধ্যয়নরত অবস্থায় এয়ারলাইন্সে সহজেই পার্ট টাইম জব পেতে পারে। এ ছাড়া এই কোর্স করে অর্থ ও বুদ্ধি খাটিয়ে আসা যায় ট্রাভেল অ্যান্ড টুরিজম ব্যবসায়, আর হওয়া যায় ট্রাভেল এজেন্সির মালিক।