দশমিনায় দুর্যোগের পরেও বন্ধ হয়নি এনজিওর কিস্তি আদায়

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৩
প্রাকৃতিক দুর্যোগ মহাসেন এনজিওদের কিস্তি নেয়া বন্ধ করতে পারেনি। দীর্ঘ ৭ মাস বেকার থেকেও পটুয়াখালীর দশমিনা উপজেলার জেলেদের দিতে হচ্ছে কিস্তি। উপজেলার পূর্ব তীর ঘেঁষে তেঁতুলিয়া-বুড়াগৌরাঙ্গ নদের অবস্থান। নদী ভাঙ্গা, অসহায় দুস্থ লোকজন ওই নদীর ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে। মত্স্য অফিস সূত্রে জানা যায়, প্রায় ৭ হাজার জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকে। নভেম্বর থেকে মে মাস পর্যন্ত দীর্ঘ ৭ মাস নদীতে মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের আর্থিক সংকট চরমে। এর মধ্যে ঘুর্ণিঝড় মহাসেনের আগমন। জেলেদের অভিযোগ, কিস্তি নেয়ার জন্য এনজিওগুলোর প্রতিদিনের তাগাদায় অতিষ্ঠ জেলেরা। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, জেলেরা পুনর্বাসনের ভিজিএফ’র চাল এখনও পায়নি। কবে পাবে তার নিশ্চয়তা দিতে পারছে না জনপ্রতিনিধিরা। মত্স্য অফিস বলছে অতি শ্রীঘ্রই দেয়া হবে জেলে পুনর্বাসনের চাল। উপজেলা সহকারী মত্স্য অফিসার মোঃ শাহজাহান বলেন, দীর্ঘ ৭ মাস মাছ ধরা বন্ধ থাকা জেলেদের কাছ থেকে এনজিওদের কিস্তি নেয়া মানবাধিকার পরিপন্থী।