পানছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের ২ কর্মী গুলিবিদ্ধ

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৬
জেলার পানছড়ি উপজেলার দুদুকছড়ির মগপাড়া এলাকায় সোমবার সকালে খাগড়াছড়ি পাহাড়ি ছাত্র পরিষদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যাওয়ার পথে চাঁদের গাড়ি থামিয়ে সন্ত্রাসীরা গুলি চালালে দু’জন পিসিপির সক্রিয় কর্মী গুলিবিদ্ধ হয়। জানা গেছে, সন্ত্রাসীরা সড়কের পাশে দাঁড়িয়ে পাহাড়ি ছাত্র পরিষদের রিজার্ভ নেয়া গাড়ি রাঙ্গামাটি ব-১৫৯৯ গতিরোধ করে। পরে চালক ও হেলপারকে ধরে নিয়ে দূর থেকে গাড়িতে গুলি চালায়। গুলিবিদ্ধ অনুরাগ চাকমা(২৭) ও সমাস চাকমাকে (২০) আশংকাজনক অবস্থায় খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পানছড়ি থানা ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।