যৌতুক না দিতে পারায় মায়ের আত্মহত্যা

আপডেট : ২০ মে ২০১৩, ২১:৪৮
বোচাগঞ্জ উপজেলার পল্লীতে মেয়ে বিয়ের যৌতুকের টাকা যোগাড় করতে না পারায় মায়ের আত্মহত্যার খরব পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে উপজেলার ৩নং ইউপির সুন্দরপুকুর গ্রামের সেমারু চন্দ্রের স্ত্রী দুলালী বালা (৩৮) তার মেয়ে লিপি রানীর বিয়ের যৌতুকের ৪ লক্ষ ১৯ হাজার টাকার মধ্যে ১ লক্ষ ৭০ হাজার টাকা বিয়ের পূর্বে পরিশোধ করার পর বাকি টাকা যোগাড় করতে না পেরে হতাশায় গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।