টাঙ্গাইলের নবগঠিত বাসাইল পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোঃ মজিবর রহমান। তিনি পেয়েছেন তিন হাজার ৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত এনামুল করিম অটল পেয়েছেন তিন হাজার ৫৯ ভোট। অপরদিকে আওয়ামী লীগ সমর্থিত মশিউর রহমান আপেল আনারস প্রতীকে দুই হাজার ১৭৬ পেয়ে চতুর্থ হয়েছেন। কৃষক শ্রমিক জনতা লীগের সমর্থিত রাহাত হাসান টিপু দুই হাজার ৭৭১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়াও তিনজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও ৯ জন সাধারণ কাউন্সিলর নির্বাচিত হন ভোটারদের সরাসরি ভোটে। ভোটগ্রহণ ও গণনা শেষে শনিবার বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটানিং অফিসার শাহীন আরা বেগম ফলাফল ঘোষণা করেন। এদিকে বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র মজিবর রহমানকে জামায়াত সমর্থিত দু’টি পত্রিকায় তাদের দলীয় প্রার্থী হিসেবে উল্লেখ করায় তিনি বিস্ময় প্রকাশ করেছেন। গত রবিবার তিনি লিখিত বিবৃতিতে জানান, তিনি কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন।
