মাইক্রোনেট ওয়েব স্মার্ট সুইচ

আপডেট : ২১ মে ২০১৩, ১৯:৪০
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে মাইক্রোনেট ব্র্যান্ডের গিগাবিট ওয়েব স্মার্ট সুইচ। এটি উচ্চ ক্ষমতার ওয়ার্কগ্রুপ ও সার্ভার অ্যাপ্লিকেশনের জন্য আদর্শ। রয়েছে ১৬টি গিগাবিট আরজে-৪৫ পোর্ট এবং ৪টি এসএফপি স্লট। সুইচটিতে রয়েছে ৩৪০ কেবি বাফার মেমোরি, ৮ হাজার ম্যাক অ্যাড্রেস এন্ট্রি, ১৬ গ্রুপ ট্যাগভিত্তিক ভার্চুয়াল ল্যান টেবিল, স্টোর-অ্যান্ড ফরওয়ার্ড সুইচিং মেথড, ফিল্টার ফিচার প্রভৃতি। মূল্য ১৬,০০০ টাকা। ফোন :০১৯১৫৪৭৬৩৫৩, ৯১৮৩২৯১।