নিঃসন্তান বিধবার ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৩৩
আশি বত্সর পেরুলেও রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের মরম বিবির ভাগ্যে জোটেনি বয়স্ক ভাতা। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরেও কোন সুফল পাচ্ছে না এ হতভাগ্য নিঃসন্তান বিধবা মরম বিবি। জানা যায়, মরম বিবি নিঃসন্তান হলেও স্বামী বেঁচে থাকাকালে দু’বেলা দু’মুঠো খাবার নিয়ে তার কোনো চিন্তা ছিল না। দু’বছর পূর্বে তার স্বামী সলিম উদ্দিন মারা গেলে শুরু হয় বেঁচে থাকার তাগিদে এবাড়ি ওবাড়ি ছুটাছুটি। স্থ্থানীয় সমাজপতি, মেম্বার, চেয়ারম্যানের দ্বারে দ্বারে ঘুরেও আজো তার ভাগ্যে জোটেনি একটি বয়স্ক ভাতার কার্ড। মরম বিবি জানান, হয়তো আর বেশিদিন বাঁচবো না। তাই মরার আগ পর্যন্ত স্বামীর ভিটায় থাকতে চাই। তাই বেঁচে থাকার তাগিদে ভাতার ব্যবস্থা হলে নিশ্চিন্তে মরতে পারতাম।