রামগঞ্জে আওয়ামী লীগের পকেট কমিটি প্রতিহতের ঘোষণা

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৩৪
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা চণ্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের পকেট কমিটি প্রতিহতের ঘোষণা দিয়েছে দলের ৯ ওয়ার্ডের ১৪জন সভাপতি ও সম্পাদক। দলের তৃণমূল নেতা-কর্মী মতামতকে উপেক্ষা করে স্বজনপ্রীতির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তিকে সভাপতি করে পকেট কমিটি গঠনের পাঁয়তারা করার অভিযোগে রবিবার দুপুরে বিভিন্ন ওয়ার্ডে নেতা-কর্মীরা চন্ডিপুর দলের অস্থায়ী কার্যালয়ে জরুরী সভায় এই ঘোষণা দেয়। দলের ২নং ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবদুল মন্নান, নূরুল আমিন, ইব্রাহিম স্বপন, মিজানুর রহমান, মেম্বার মাসুদ আলম, শাহাজান সাজু, রুহুল আমিন, আবুল কালাম, নুরুল আমিনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকেরা।নেতা-কর্মীরা বলেন,দলের গঠনতন্ত্র মোতাবেক গত ৫ জানুয়ারী চণ্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পরাজয় নিশ্চিত ভেবে সভাপতি প্রার্থী কামাল হোসেন ভুঁইয়া দ্বিতীয় অধিবেশন চলাকালে শতাধিক বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্যান্ডেল ভাংচুর ও নেতা-কর্মীদের মারধর করে। এ ঘটনার পর নেতা-কর্মীরা আ‘লীগের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠনের জোর দাবি জানায়।