ঠাকুরগাঁওয়ে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৩৬
ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং চন্নাপাড়া এলাকা থেকে ২ জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন—মৌসুমী (২৩) ও মহেশ (২৫)। মঙ্গলবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা করেছেন বলে সন্দেহ। প্রকাশ, সদর উপজেলা চিলারং চন্নাপাড়া এলাকা বাতাসুর স্ত্রী হলেন মৌসুমী (২৩), মহেশ (২৫) বাতাসুর ছোট ভাই। দেবর ভাবীর পরকীয়া সম্পর্ক ছিল বলে প্রচার আছে। ভাবী (মৌসুমী) ও দেবর (মহেশ) একই ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কলমাকান্দায় মহিলা খুন কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী কৈলাটী ইউনিয়নের বিষমপুর কান্দারবাড়ী গ্রামের মৃত আব্দুস কুদ্দুছের স্ত্রী রাশিদা খাতুন (৫৫) সোমবার গভীর রাতে খুন হয়েছেন।