ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক ঈশ্বরগঞ্জ উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা করেছেন। নবাগত জেলা প্রশাসকের আগমন উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে সোমবার উপজেলা পরিষদের সম্মেলক কক্ষে ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী।
