নওগাঁর মান্দায় কর্তব্যরত ডাক্তারের অবহেলায় মেধাবী স্কুল ছাত্রী পারভীন আকতার বৃষ্টির মৃত্যুর ঘটনায় অবশেষে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নওগাঁ সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. মাহবুব আলম সিদ্দিককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা কর্তব্যরত ডাক্তারের শাস্তি দাবি করে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মোজাহার হোসেন বুলবুল এর কাছে একটি অভিযোগপত্র দাখিল করেছেন। নিহত ঐ ছাত্রীর পিতা নূর নবী জানান, শ্বাসকষ্টজনিত রোগে তার কন্যা পারভীন আকতার বৃষ্টিকে শুক্রবার বিকেলে প্রথমে মান্দা ইসলামীয়া হাসপাতালে ভর্তি করান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বেলা ৫টায় মান্দা হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারের অবহেলায় এ অকাল মৃত্যু হয়েছে বলে তার পরিবার ঐ চিকিত্সকের শাস্তির দাবিতে অভিযোগ দাখিল করেছেন।
