নাগেশ্বরীতে স্ত্রী হত্যার অভিযোগ

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৩৯
নাগেশ্বরীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। ঘাতক স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। প্রকাশ, উপজেলার দক্ষিণ রামখানা শিয়ালকান্দা গ্রামের মৃত ভেলডাঙ্গা সেখের পুত্র জহিরুল ইসলামের (২৮) সাথে ১২ বছর আগে কুটিনাওডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আইনুল হকের মেয়ে লাইজুর বিয়ে হয়। লাইজু ২ কন্যা সন্তানের জননী। গত ২০ মে সারাদিন অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে বাড়িতে এসে রাতে ভাত রান্না করতে দেরি হওয়ায় স্বামী জহুরুল তাকে বেধড়ক পেটাতে থাকলে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহতের লাশ পার্শ্ববর্তী ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী জহুরুলকে আটক করে পুলিশে দেয়।