পাহাড়তলীতে স্থায়ী পুলিশ ক্যাম্প দাবি

আপডেট : ২১ মে ২০১৩, ২১:৩৯
কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় একের পর এক খুন ও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ গত বৃহস্পতিবার বিকালে প্রকাশ্যে দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে সদ্য এসএসসি পাস এক মেধাবী ছাত্রকে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। শহরের ‘ভয়ানক’ এ জনপদে একটি স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন এলাকার জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।